করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮ - Southeast Asia Journal

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমণে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৬১৮ জনের। আগের দিন করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৬২৬ জনের।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ৬২। আগের দিন এ হার ছিল ৬ দশমিক ৮৩।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৮৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে চারজন করোনায় মারা গেছেন, তাঁদের মধ্যে তিনজন চট্টগ্রামের ও একজন ঢাকা বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত মাসের মাঝামাঝিতে দেশে আবার করোনার সংক্রমণ বেড়েছে, বেড়েছে মৃত্যুও।