২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ২৩৯ - Southeast Asia Journal

২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ২৩৯

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৩৯ জন। গতকাল শনাক্ত ছিল ২৯৬ জন। আর গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫০৪ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৪ শতাংশ।

মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের একজন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হলো ২৯ হাজার ৩০৮ জনের এবং মোট শনাক্ত হলেন ২০ লাখ ৭ হাজার ৮৭০ জন।