কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন - Southeast Asia Journal

কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সোমবার (২৩ জানুয়ারি) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত

দায়িত্ব পালন করে বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনারও আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ২টি কন্টিনজেন্টে (ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) সর্বমোট ২৫২ জন বিমান বাহিনীর সদস্যসহ ৬টি MI-Series হেলিকপ্টার ও ১টি C-130 পরিবহন বিমান এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।