যেকোন সময় প্রলোভনে আন্তর্জাতিক সন্ত্রাসীদের শিকারে প্রলুব্ধ হতে পারে রোহিঙ্গারা : স্বরাষ্ট্রমন্ত্রী - Southeast Asia Journal

যেকোন সময় প্রলোভনে আন্তর্জাতিক সন্ত্রাসীদের শিকারে প্রলুব্ধ হতে পারে রোহিঙ্গারা : স্বরাষ্ট্রমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গারা আন্তর্জাতিক সন্ত্রাসীদের শিকার হতে পারে তখন রোহিঙ্গারা শুধু আমাদের চ্যালেঞ্জ হবে না। সারা বিশ্বের চ্যালেঞ্জ হবে। তারা সবকিছু ছেড়ে বাংলাদেশে এসেছে। কাজেই তারা যেকোনও প্রলোভনে প্রলুব্ধ হতে পারে বলে সাংবাদিকদের বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২৩ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তমব্রু সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের জন্য রোহিঙ্গাদের তিনটি গ্রুপ বিভিন্নভাবে উসকে দিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিশৃঙ্খলা তৈরি করছে। রোহিঙ্গাদের মধ্যে তিন-চারটি গ্রুপ হয়েছে। কেউ ইয়াবা ব্যবসায় জড়িত হচ্ছে কেউবা নিজেরা নিজেরা মারামারি করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।