পাহাড়ের বর্তমান পরিস্থিতি আপেক্ষিক অর্থে ভালো- সন্তু লারমা - Southeast Asia Journal

পাহাড়ের বর্তমান পরিস্থিতি আপেক্ষিক অর্থে ভালো- সন্তু লারমা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সপ্তম বৈঠক গত ৯ মার্চ বৃহস্পতিবার সাগর কণ্যা বরিশালের কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় কুয়াকাটা গ্রান্ড হোটেল এন্ড সি রিসোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ ছাড়াো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টার্সফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, পাহাড়ের সংরক্ষিত আসনের নারী এমপি বাসন্তী চাকমা, সাবেক মূখ্য সচিব ও রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুসাম্মৎ হামিদা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, আলোচনা সৌহাদ্যপূর্ন ভাবে হয়েছে এবং যে সমস্ত বিষয় আমাদের মধ্যে অমীমাংসিত সে বিষয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘২৬টি উপজেলা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত। আর প্রত্যেকটি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। দীর্ঘদিনের সংঘাত শেষে শান্তিচুক্তি বাস্তবায়নের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে।’ তিনি আরো বলেন, ‘দেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা, ভালোবাসা আছে, তেমনি জনগনের জানমাল রক্ষায় সন্ত্রাসী ও জঙ্গি নিয়ন্ত্রণেও তৎপর রয়েছেন তিনি। সরকার পাবর্ত্য অঞ্চলকে সম্পদশালী করতে যা যা করা দরকার তাই করছে সরকার।’

মন্ত্রী বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নে যে কমিটি রয়েছে, তারা ধীরে ধীরে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। পাহাড়ে যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেখছে। তিনি বলেন, অনেক কথা বলার আছে যেগুলো প্রক্রিয়াধীন আছে। ভুমি কমিশনে যেটা, এই রকম টুক-টাক কিছু আছে যেগুলো নিয়ে আমরা আগাচ্ছি।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস এর সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, পাহাড়ের বর্তমান পরিস্থিতি আপেক্ষিক অর্থে ভালো আছে। তিনি বলেন, ‌`আজকে পার্বত্য চট্টগ্রাম বাস্তবায়ন কমিটির সপ্তম বৈঠক অনুষ্টিত হইলো, এটা ঢাকার বাইরে। আমরা কুয়াকাটার দৃশ্যও উপভোগ করছি, চুক্তির বেশ কিছু বিষয় বাস্তবায়িত হয়েছে সেটা আপনারা জানেন। তবে অনেকগুলো বিষয় এখনো প্রস্তাবিত অবস্থায় আছে, অনেকটা প্রত্রিয়াধীন আছে। আজকে আমরা যে সমস্ত বিষয় বাস্তবায়ন হয়নি সেগুলো নিয়ে সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য।’

পাহাড়ে মাঝে মধ্যে বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটে সেসব বিষয়ে সন্তু লারমা বলেন, ‌`ওই বিষয়গুলো আজকেতো এই মুহুর্তে বলার কোন অবকাশ আছে বলে মনে করিনা।’

সন্তু লারমা সাংবাদিকদের বলেন, ‌`আপনারাতো নিশ্চয়ই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার চেষ্টা করেছেন। আপনারা নিশ্চয় জানবেন চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে কিছু বিষয় আছে, যা এখনো আমরা আলোচনা করছি করে যাচ্ছি। যেমন, ভূমি কমিশনের বিষয় আছে, ওখানখার সার্বিক পরিবেশ পরিস্থিতি যেমন ছিলো, তেমনই আছে।

রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‌`আমি আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছি। যে আলোচনা হয়েছে, দীর্ঘদিন পর যে সাক্ষাত হয়েছে, আমি খুবই আনন্দিত এবং আলোচনার যে ডেভেলপমেন্ট এটা নিয়ে আমরা খুবই আশাবাদি।’

এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে তারা বঙ্গবন্ধু, ৭৫’র ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

You may have missed