খাগড়াছড়ির পানছড়িতে অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

খাগড়াছড়ির পানছড়িতে অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

খাগড়াছড়ির পানছড়িতে অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়িতে অসহায় ও দুস্থ তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।

সোমবার (১ জুলাই) সকাল থেকে উপজেলার নবীন চান পাড়া এলাকায় এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় জনসাধারণের মাঝে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এ চিকিৎসাসেবার আয়োজন করে খাগড়াছড়ি সদর জোন।

চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা প্রদান করেন সেনাবাহিনীর মেডিসিন স্পেশালিস্ট ড. মেজর সিয়াম মো. জুলফিকার, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বিদুর্ষী চাকমা।

এ সময় খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল আবুল হাসনাত সেখানে উপস্থিত থেকে সেনাবাহিনীর এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed