বান্দরবানে বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নিলো জেলা প্রশাসন

বান্দরবানে বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নিলো জেলা প্রশাসন

বান্দরবানে বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নিলো জেলা প্রশাসন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি, বাগানবাড়ি, গরু ও মাছের খামার তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। সেই সঙ্গে বাগানবাড়িতেও তালা লাগিয়ে দেন কর্মকর্তারা।

জেলা প্রশাসক বলেন, ‘আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে।’

উল্লেখ্য, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুঁজে বের করে। বান্দরবানেও তার বিশাল সম্পত্তির খোঁজ মেলে।

বান্দরবানের সুয়ালক এলাকায় ৫০ একর এবং লামায় প্রায় ১০০ একর সম্পত্তি রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সুয়ালকে ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায়। সেসব সম্পত্তি তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed