বান্দরবানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর আলীকদম জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, গরীব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই ) সকাল ১১টায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হল রুমে অনুদান বাবদ সর্বমোট ২ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. শওকাতুল মোনায়েম।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আলীকদম জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।