সেনাবাহিনীর সহায়তায় শিক্ষার আলো জ্বলবে দুর্গম পাহাড়ে

সেনাবাহিনীর সহায়তায় শিক্ষার আলো জ্বলবে দুর্গম পাহাড়ে

সেনাবাহিনীর সহায়তায় শিক্ষার আলো জ্বলবে দুর্গম পাহাড়ে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সুদীর্ঘকাল ধরেই নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

পাহাড়ি জনগোষ্ঠীর মৌলিক অধিকার শিক্ষাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে এরই মধ্যে তিন পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোতে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেনাবাহিনী। এর পাশাপাশি শিক্ষা খাতে ব্যাপক প্রসারের লক্ষে শিক্ষা সহায়তা, উপবৃত্তি, সহায়ক সামগ্রী বিতরণ অন্যতম।

এরই ধারাবাহিকতায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়িতে সেনাবাহিনীর নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার প্রয়াসে একটি বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

May be an image of 10 people, dais and text

আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়।

সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, পরিবার থেকে একজন শিশুর প্রথম শিক্ষা জীবন শুরু হয়। পরিবারই প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানদের পারিবারিক শিক্ষায় শিক্ষিত করা। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার প্রসারে সেনাবাহিনীর সবধরণের সহযোগীতা অব্যাহত থাকবে।

May be an image of 3 people and text

এ সময় মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর মো. সাদাত রহমান ও স্টাফ অফিসার মেজর মো. জাবির সোবহান মিয়াদ সহ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

বিদ্যালয় উদ্বোধনের পাশাপাশি সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, আত্মকর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, বসতঘর নির্মাণের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ০২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রীও উপহার হিসেবে প্রদান করেন রিজিয়ন কমান্ডার।

সংবাদ সংক্রান্ত ভিডিওচিত্র:

You may have missed