সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে এস এম কামরুল হাসানের দায়িত্ব গ্রহণ

সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে এস এম কামরুল হাসানের দায়িত্ব গ্রহণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে এস এম কামরুল হাসানের দায়িত্ব গ্রহণ

লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ২২ ডিসেম্বর ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়াসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed