খাগড়াছড়ির রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

আজ রবিবার (২৫ আগষ্ট) সকালে ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ রামগড়, মহামুনি এবং লাচারীপাড়া এলাকায় আকষ্মিক সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় সর্বমোট ১৬৯ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ির রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

এছাড়াও, জোনের অধীনস্থ বাগানবাজার বিওপি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ জন গরীব ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক বন্যা কবলিত এলাকায় বসবাসরত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শুকনো খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed