সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মহাসমাবেশ

সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মহাসমাবেশ

সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মহাসমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করেছে কয়েক হাজার ছাত্র-জনতা। বুধবার (২৮ আগস্ট) সকালে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেসিয়াম প্রাঙ্গণে মহাসমাবেশে মিলিত হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশে কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদারসহ অন্যান্য নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের সব প্রতিষ্ঠান ও সংস্থায় সর্বোচ্চ পদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হতে পদায়ন করা হয়ে আসছে। জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সভাপতির পদসহ সংসদ সদস্য, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীর পদসমূহ শুধুমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্ধারিত। উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের পদটি পাহাড়ি-বাঙালি উভয়ের জন্য নির্ধারিত থাকলেও এই পদেও সবসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হতে পদায়ন করা হয়ে আসছে।

সমতা ও ন্যায়বিচারের স্বার্থে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে আজকের সমাবেশ থেকে একজন বাঙালি নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে সব সম্প্রদায় হতে জেলা পরিষদে সদস্য নির্বাচিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে ৫১ শতাংশ বাঙালি জনসংখ্যা হিসেবে পার্বত্য জেলা পরিষদে নূন্যতম ৫০ শতাংশ সদস্য বাঙালি জনগোষ্ঠী হতে নিয়োগ করতে হবে।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বৈষম্য মূলক ও বিশেষ উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন এবং অসহায় ও ভূমিহীনদের মাঝে ভূমি বন্দোবস্তি চালু করতে হবে।

তারা আরও বলেন, ষড়যন্ত্রমূলক এবং একটি বিশেষ শ্রেণি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের সরকারি খাস জমি দখল এবং বনজ সম্পদ ধ্বংসের পায়তারার অংশ হিসেবে চালু করা ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) বা পাড়াবন প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রামে বিছিন্নবাদী সশস্ত্র সংগঠন কর্তৃক সশস্ত্র সংঘাত, হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার যথাযথ উদ্যোগ নিতে হবে।

উপজাতিরা সমগ্র বাংলাদেশে জমি ক্রয়, বসবাস, চাকরি ও ব্যবসা করতে পারে। একই ভাবে তিন পার্বত্য জেলায় অন্য ৬১ জেলার নাগরিকদের সীমিত আকারে বিশেষ বিবেচনায় শিল্প কারখানা স্থাপন কিংবা ব্যবসায়িক বিনিয়োগের উদ্দেশ্যে জমি ক্রয় করে বসবাস করার সুযোগ দিতে হবে। স্থায়ী বাসিন্দা সনদ প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা প্রক্রিয়া সহজ করতে হবে।

হাজারো ছাত্র-জনতার উপস্থিতিতে বক্তারা বলেন, সব সরকারি চাকরি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উপবৃত্তি ইত্যাদির ক্ষেত্রে বৈষম্যমূলক উপজাতি কোটার পরিবর্তে জনসংখ্যার অনুপাতে অনগ্রসর কোটা চালু করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের জন্য সমহারে কোটা নির্ধারণ করার দাবিও জানান বক্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed