খাগড়াছড়ির মানিকছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়িতে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। পার্বত্যঞ্চলে ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ছুদুরখীল এলাকায় বন্যা ও পাহাড় ধসের কবলে পড়া অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে বাহিনীর সদস্যরা।
বুধবার সকালে ছুদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা উপস্থিত থেকে চাল, ডাল, আটা, তেলসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার ও ত্রাণ সমাগ্রী প্রদান করেন।

এ সময় তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িছে দিয়েছে। অতীতের ন্যায় আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
মানবিক সহায়তা বিতরণকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।