‘ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে আমেরিকা-চীন দ্বন্দ্বের বলির পাঠা বানানো যাবে না’

‘ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে আমেরিকা-চীন দ্বন্দ্বের বলির পাঠা বানানো যাবে না’

‘ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে আমেরিকা-চীন দ্বন্দ্বের বলির পাঠা বানানো যাবে না’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আমেরিকার ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে কোনোভাবেই আমেরিকা-চীন দ্বন্দ্বের বলির পাঠা বানানো যাবে না, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস এর মত স্পর্শকাতর বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরণের চুক্তি কিংবা সমঝোতা করতে হলে অবশ্যই জনগণের ম্যান্ডেট লাগবে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই দাবি করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি (সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-যুব প্লাটফর্ম)।

যদি এমন কোনো কিছুর চেষ্টা করা হয় তাহলে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা জানায় সংগঠনটি।

স্টুডেন্টস ফর সভারেন্টি (সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-যুব প্লাটফর্ম) এর আহবায়ক মুহম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ১আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ অন্তর্বর্তী সরকারের সাথে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করতে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে। মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচ্য বিষয় নিয়ে কথা বলতে গিয়ে গত ৬ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে অবস্থান বদলাতে পারে ঢাকা।” (সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ৬ সেপ্টেম্বর ২০২৪)’

No description available.

‘পররাষ্ট্র উপদেষ্টার উপরোক্ত বক্তব্যে আমরা অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-যুবকদের প্লাটফর্ম ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে- আমেরিকার ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে কোনোভাবেই ‘আমেরিকা-ভারত বনাম চীন’ দ্বন্দের প্রক্সি স্টেট বা বলির পাঠা বানিয়ে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়া যাবে না। এখানে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। না চীন, না আমেরিকা এখানে আমরা কোনো জোটে যেতে চাই না। পররাষ্ট্রনীতিতে এখানে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন থাকতে চাই। মূলত, চীনের সাথে আমেরিকা, ভারত ও জাপানের সামরিক ও বাণিজ্যিক বৈরীতা থাকায় ওসব দেশগুলোর নিজস্ব স্বার্থেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা আইপিএস গঠন করেছে। কিন্তু চীনের সাথে বাংলাদেশের বৈরিতা নেই, আবার আমেরকিার সাথেও বৈরিতা নেই। এজন্য চীন ও আমেরিকার দ্বন্দ্বে বাংলাদেশ জড়াতে পারে না। এখানে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। অন্তর্বতী সরকারের প্রতি এটাই আমাদের বার্তা। এর বিপরীতে আইপিএসে যোগ দেয়ার চেষ্টা করা হলে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed