সিএমএইচে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৯৪৮ জন
![]()
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিএমএইচ সমূহে চিকিৎসা সেবা গ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে আইএসপিআর।
প্রতিবেদনে বলা হয়, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচ সমূহে জরুরী ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচ সহ দেশের অন্যান্য ১০ টি সিএমএইচে সর্বমোট ১৫৮৬ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আগমন করেন। তন্মধ্যে ৬৩৮ জন আহত ছাত্র সিএমএইচ সমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্রগণ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।