দায়িত্ব গ্রহণ করলেন ফায়ার সার্ভিসের নবনিযুক্ত ডিজি

দায়িত্ব গ্রহণ করলেন ফায়ার সার্ভিসের নবনিযুক্ত ডিজি

দায়িত্ব গ্রহণ করলেন ফায়ার সার্ভিসের নবনিযুক্ত ডিজি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন-এর স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন মহাপরিচালক হিসেবে ২ বছর ৪ মাস দায়িত্ব পালন শেষে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন। এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিদায়ী দরবার গ্রহণ করেন বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন। এ সময় নবনিযুক্ত মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর বিদায়ী মহাপরিচালক নবনিযুক্ত মহাপরিচালককে তার অফিস কক্ষে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মহাপরিচালকের অফিসিয়াল চেয়ারে বসিয়ে দেন। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী মহাপরিচালক সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এরপর তাকে বহনকারী সুসজ্জিত গাড়িটিতে বাঁধা রশি ধরে সকল কর্মকর্তা-কর্মচারী তাকে অধিদপ্তরের সদর দরজা পর্যন্ত এগিয়ে দেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ দুজন মহাপরিচালকের নিয়োগ ও প্রত্যাবর্তন আদেশ জারি হয়েছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed