কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে পূর্ণ সমর্থনের ঘোষণা এরদোগানের

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে পূর্ণ সমর্থনের ঘোষণা এরদোগানের

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে পূর্ণ সমর্থনের ঘোষণা এরদোগানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাশ্মীর সমস্যার সমাধান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের প্রচেষ্টাকে তার দেশের পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি পাকিস্তানকে নিজের “দ্বিতীয় বাড়ি” বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পাকিস্তান সফরকালে ইসলামাবাদে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এরদোগান বলেন, “পাকিস্তানে আসতে পেরে আমি আনন্দিত। এটি আমাদের দ্বিতীয় বাড়ি। কায়েদ-এ-আজম মোহাম্মদ আলী জিন্নাহ ও আল্লামা ইকবাল আমাদেরও মহান নেতা।”

কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, “কাশ্মীর সমস্যার সমাধানে পাকিস্তানের প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। সাইপ্রাস ইস্যুতে পাকিস্তানের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বের প্রতিটি ফোরামে আমরা পাকিস্তানের সঙ্গে ফিলিস্তিনের পক্ষেও কণ্ঠ তুলেছি। ফিলিস্তিনি ভাই-বোনদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য আমরা যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখব।”

এরদোগান আরও বলেন, “প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কের ভূমিকম্প-প্রভাবিত এলাকা পরিদর্শন করেছিলেন, যা দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্কের প্রতিফলন। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশাল ত্যাগ স্বীকার করেছে, এবং আমরা তাদের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি।”

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে একসঙ্গে কাজ চালিয়ে যাব। তুরস্কের ‘মারিফ ফাউন্ডেশনের’ স্কুলগুলো পাকিস্তানের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাণিজ্য সম্পর্ক নিয়ে তিনি বলেন, “দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেছি এবং আমাদের বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগ করতে উৎসাহিত করছি।”

তিনি আরও জানান, “দুই দেশের মধ্যে ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা ও প্রতিরক্ষা উৎপাদন খাতেও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed