রামগড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জোন অধিনায়ক মোঃ আহসান উল ইসলাম এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা–এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রামগড় জোন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল—পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, সন্ত্রাসীদের অপহরণ ও চাঁদাবাজি বন্ধে করণীয় নির্ধারণ, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু আমদানি প্রতিরোধ, চুরি-ডাকাতি দমন, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে স্থানীয়দের সহযোগিতা কামনা এবং অবৈধভাবে পাহাড় কেটে মাটি, বালু, কাঠ ও বাঁশ পরিবহন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি।

এছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি, অপহরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

সভা শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমসাময়িক সমস্যা তুলে ধরেন এবং এসব বিষয়ে বিজিবির সহযোগিতা কামনা করেন।

সভায় রামগড় জোনের উপ-অধিনায়ক, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, স্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবির এমন নিয়মিত উদ্যোগ স্থানীয় শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।