দুর্যোগের পর ভরসা হয়ে দাঁড়াল সেনাবাহিনী, ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর হস্তান্তর

দুর্যোগের পর ভরসা হয়ে দাঁড়াল সেনাবাহিনী, ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর হস্তান্তর

দুর্যোগের পর ভরসা হয়ে দাঁড়াল সেনাবাহিনী, ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ও উত্তর রাঙ্গামাটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে সম্পূর্ণ নতুন নির্মিত ঘর হস্তান্তর করেছে সেনাবাহিনী। দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর এই সময়োচিত উদ্যোগ প্রশংসিত হয়েছে সকল মহলে।

বাংলাদেশ সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পরিচালিত এই পাইলট প্রকল্পে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত সংগতিহীন পরিবারগুলোর নিজস্ব জমিতে টেকসই বাসস্থান নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং বাংলাদেশ সেনাবাহিনী।

দুর্যোগের পর ভরসা হয়ে দাঁড়াল সেনাবাহিনী, ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর হস্তান্তর

এরই অংশ হিসেবে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোন চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে ১০টি বসতভিটা নির্মাণ করে। গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে শুরু হওয়া নির্মাণকাজ ২৭ মার্চ ২০২৫ তারিখে সম্পন্ন হয়। পরবর্তীতে আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে ঘর হস্তান্তর উপলক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এসময় তিনি বলেন,

“বন্যার পর প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা বুঝতে সময় লাগে। শুরুতে আর্থিক সহায়তার চিন্তা থাকলেও পরে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণই সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হয়। সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় আজ এই ঘরগুলো হস্তান্তর করা সম্ভব হয়েছে, যা সত্যিই প্রশংসার যোগ্য।”

ঘর হস্তান্তর অনুষ্ঠানের ফটিকছড়ি অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, কমান্ডার । আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সামরিক পদস্থ কর্মকর্তা এবং সুবিধাভোগী পরিবারবর্গ।

দুর্যোগের পর ভরসা হয়ে দাঁড়াল সেনাবাহিনী, ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর হস্তান্তর

নতুন ঘর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেগাপ্লুত হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগ কতটা কার্যকর হতে পারে। সময়সীমার মধ্যে গুণগত মান বজায় রেখে ঘর নির্মাণ করে গৃহহীনদের হাতে তা তুলে দেওয়ার মাধ্যমে সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে—তারা কেবল দেশের অখন্ডতা রক্ষায় নয়, দেশের অভ্যন্তরীণ শান্তি ও পুনর্বাসনেও এক নির্ভরযোগ্য শক্তি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।