বিজিবির মারিশ্যা জোনের উদ্যোগে দোসর বাজারে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি বিতরণ
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবি যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, তারই অংশ হিসেবে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক অগ্নি নির্বাপক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অধীনস্থ দোসর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একটি জনসেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দোসর বাজার কমিটির সভাপতি প্রবিন চাকমার হাতে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।
এই কার্যক্রমের নেতৃত্ব দেন মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিতে আমরা যেমন সদা প্রস্তুত, তেমনি স্থানীয় জনগণের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে জনসেবামূলক কাজ করে যাচ্ছি।”
জোন অধিনায়ক আরও জানান, ভবিষ্যতেও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পাহাড়ি জনপদে শান্তি ও উন্নয়ন ধরে রাখতে বিজিবির এই ধরনের উদ্যোগ স্থানীয় জনসাধারণের মধ্যে আস্থা ও সহমর্মিতার সেতুবন্ধন গড়ে তুলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।