ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে প্রয়াসের রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস হস্তান্তর করলেন সেনাবাহিনী প্রধান

ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে প্রয়াসের রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস হস্তান্তর করলেন সেনাবাহিনী প্রধান

ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে প্রয়াসের রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস হস্তান্তর করলেন সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের রাজশাহী ও সিলেট শাখায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে দুটি স্কুল বাস হস্তান্তর করা হয়েছে।

ট্রাস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বাস দুটি হস্তান্তর করেন।

May be an image of 6 people, dais and text

এ সময় ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্রাস্ট ব্যাংক পিএলসি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

প্রসঙ্গত, প্রয়াস বাংলাদেশের শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত হয়। ট্রাস্ট ব্যাংকের এই উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed