বিওএ কার্যনির্বাহী সভায় নতুন প্রকল্প ও আন্তর্জাতিক অংশগ্রহণের পরিকল্পনা

বিওএ কার্যনির্বাহী সভায় নতুন প্রকল্প ও আন্তর্জাতিক অংশগ্রহণের পরিকল্পনা

বিওএ কার্যনির্বাহী সভায় নতুন প্রকল্প ও আন্তর্জাতিক অংশগ্রহণের পরিকল্পনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির ০২/২০২৫ সভা গতকাল ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিওএ সভাপতি তার বক্তব্যে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স বাস্তবায়নের প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যা দেশের ক্রীড়াঙ্গনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ২৩ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিওএ’র পূর্ববর্তী (০১/২০২৫) কার্যনির্বাহী সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং পূর্ব সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি তিনটি আন্তর্জাতিক ক্রীড়া আসরে—৩য় এশিয়ান ইয়ুথ গেমস, ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস এবং ১৪তম সাউথ এশিয়ান গেমসে বাজেট প্রাপ্তির ভিত্তিতে অধিক সংখ্যক খেলোয়াড় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিওএ কার্যনির্বাহী সভায় নতুন প্রকল্প ও আন্তর্জাতিক অংশগ্রহণের পরিকল্পনা

এ ছাড়া ২০২৬ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় ২৩তম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ প্রসঙ্গে জানানো হয়, উন্মুক্ত কোটায় অ্যাথলেটিকস, সুইমিং, বক্সিং ও জিমন্যাস্টিকস ডিসিপ্লিনে ১৫ জন এবং কোয়ালিফাই করার ভিত্তিতে ভারোত্তোলনে আরও ৫ জন—মোট ২০ জন খেলোয়াড় পাঠানো হবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন দেশের আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করছে। গতকালের সভার সিদ্ধান্তগুলো সেই ধারাবাহিকতায় নতুন গতি যোগ করবে বলে ক্রীড়াঙ্গনের অভিজ্ঞ মহলের অভিমত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।