আলীকদমে দুঃস্থ শিক্ষার্থী ও জনগণের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

আলীকদমে দুঃস্থ শিক্ষার্থী ও জনগণের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

আলীকদমে দুঃস্থ শিক্ষার্থী ও জনগণের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) আজ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা ও দুঃস্থ জনগণের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে।

সকালে জোন সদরে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলীকদম সেনা জোনের আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা ও আলীকদম মুরং কমপ্লেক্সের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে খাবার বিল, চিকিৎসা ব্যয় এবং তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটাতে সর্বমোট দুই লক্ষ আটাশি হাজার ছিয়াশি টাকা অনুদান প্রদান করা হয়।

আলীকদমে দুঃস্থ শিক্ষার্থী ও জনগণের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

এই সহায়তার আওতায় গরীব ও দুঃস্থ পরিবারগুলোও অন্তর্ভুক্ত ছিল।

সেনা জোন সূত্রে জানা গেছে, শুধু এই মাস নয়, প্রতিমাসেই অনুরূপভাবে এসব প্রতিষ্ঠান ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে সেনাবাহিনী।

এছাড়াও আলীকদম জোনের আওতাধীন প্রতিটি ক্যাম্পে নিয়মিত আর্থিক সহায়তা, উন্নয়ন প্রকল্প এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকছে না; তারা পার্বত্য অঞ্চলের জনজীবন উন্নয়নে গুরুত্বপূর্ণ মানবিক ভূমিকা পালন করে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed