‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিজিবি’

‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিজিবি’

শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ, মন্দির ও অসহায়দের অনুদান প্রদান করল বিজিবির রামগড় জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মন্তব্য করে খাগড়াছড়ির রামগড়স্থ বিজিবির রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেছেন, বিজিবি কেবল সীমান্তের প্রহরী-ই নয়, আমরা এ অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি ও উন্নয়নে পাশে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আজ সকাললে রামগড় জোনের উদ্যোগে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী প্রদানসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায়দের মাঝে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ, মন্দির ও অসহায়দের অনুদান প্রদান করল বিজিবির রামগড় জোন

এদিন রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাবালে নূর গার্লস মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য একটি কম্পিউটার প্রদান করা হয়। একই সঙ্গে নতুনপাড়া ও চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে রামগড় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আর্থিক অনুদান প্রদান করে বিজিবি।

এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, বিজিবির এই মানবিক ও শিক্ষাবান্ধব ভূমিকায় পার্বত্য অঞ্চলে স্থায়ী সম্প্রীতি ও উন্নয়নের পথ প্রশস্ত হচ্ছে।

প্রসঙ্গত, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন করছে, যা পাহাড়ের সামাজিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed