ভোটার তালিকায় নতুন নিয়মকে এনআরসি থেকেও বিপজ্জনক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটার তালিকায় নতুন নিয়মকে এনআরসি থেকেও বিপজ্জনক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটার তালিকায় নতুন নিয়মকে এনআরসি থেকেও বিপজ্জনক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকা সংশোধনের নিয়ম নিয়ে কড়া সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ নিয়মকে নাগরিকত্ব নিবন্ধন বা এনআরসি’র চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেন।

নতুন নিয়ম অনুযায়ী, ১৯৮৭ থেকে ২০২৪ সালের মধ্যে যাদের জন্ম, ভোটার তালিকায় নাম তুলতে হলে তাদের বাবা-মায়ের জন্ম সনদ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। এই নিয়মে ক্ষুব্ধ মমতা বলেন, “১৯৮৭ সালের আগে জন্মালে তারা কি ভারতের নাগরিক নয়? ভারত তো ১৯৪৭ সালেই স্বাধীন হয়েছে, তাহলে এই ১৯৮৭ বা ২০০৪ সালের হিসাব কোথা থেকে এলো?”

তিনি আরও বলেন, “বাবা-মায়ের জন্মসনদ কোথা থেকে দেবে মানুষ? অনেকের তো নিজেরই জন্মসনদ নেই, আগের দিনে তো অধিকাংশ শিশু প্রাতিষ্ঠানিকভাবে জন্মগ্রহণ করেনি।”

এই বক্তব্য তিনি দেন পূর্ব মেদিনীপুরের দীঘায় সদ্য নির্মিত শ্রী শ্রী জগন্নাথ ধামের রথযাত্রায় অংশ নিতে গিয়ে। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এই নিয়ম আসলে বিজেপির গোপন এজেন্ডা বাস্তবায়নের একটা পন্থা। নাগরিকদের হয়রানি করতেই এমন শর্ত চাপানো হচ্ছে।”

মাত্র দু’দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলা ভাষাভাষী ভারতীয়দের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ তুলেছিলেন। এবার ভোটার তালিকাকে কেন্দ্র করে আবারও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র বক্তব্য রাখলেন তিনি।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দিয়েছে, বিশেষ করে যেসব এলাকায় নাগরিকত্ব ইস্যু নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।