লংগদু উপজেলার পাঁচ ইউনিয়নে পিসিসিপির কমিটি গঠন, ক্রীড়া সামগ্রী বিতরণ

লংগদু উপজেলার পাঁচ ইউনিয়নে পিসিসিপির কমিটি গঠন, ক্রীড়া সামগ্রী বিতরণ

লংগদু উপজেলার পাঁচ ইউনিয়নে পিসিসিপির কমিটি গঠন, ক্রীড়া সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটির লংগদু উপজেলার পাঁচটি ইউনিয়নে নতুন কমিটি গঠন করেছে। আজ রবিবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় আটারকছড়া, মাইনীমুখ, লংগদু সদর, ভাসান্যাদম ও গুলশাখালী ইউনিয়নের কমিটিগুলো ঘোষণা করা হয়। এ উপলক্ষে নতুন কমিটির নেতৃবৃন্দের মধ্যে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিসিসিপি লংগদু উপজেলা সভাপতি সুমন তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। প্রধান অতিথি ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দিন, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, ও উপজেলা সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা।

আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা আজ নানা ধরনের বৈষম্য, বঞ্চনা ও নিপীড়নের শিকার। শিক্ষা, বাসস্থান, মৌলিক অধিকারসহ সবক্ষেত্রে পিছিয়ে পড়া বাঙালি জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, গুচ্ছগ্রামে মানবেতর জীবনযাপনরত প্রায় ৪০ হাজার বাঙালি পরিবার আজও মূলধারার বাইরে রয়েছে, অথচ উন্নয়ন কার্যক্রমে বরাবরই অগ্রাধিকার পাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে পরিচিত একটি নির্দিষ্ট সম্প্রদায়।

বক্তারা আরও বলেন, জনসংখ্যার অনুপাতে পার্বত্য চট্টগ্রামের বাঙালি ছাত্রছাত্রীদেরও সংবিধানসম্মত অধিকার থাকা উচিত। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সেই অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। নতুন ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির তৃণমূল কার্যক্রম আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, পিসিসিপি এর আগে স্থানীয় পর্যায়ে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। নতুন এই কমিটিগুলোর মাধ্যমে লংগদুর প্রতিটি ইউনিয়নে সংগঠনের প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি প্রকল্প বণ্টন, পুনর্বাসন ও শিক্ষাবিষয়ে উপজাতি-পক্ষপাতমূলক নীতির বিরুদ্ধে বাঙালি ছাত্র সমাজের মধ্যে ক্ষোভ বাড়ছে। পিসিসিপির দাবি ও কর্মকাণ্ড সেই ক্ষোভেরই প্রতিফলন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।