বান্দরবানে পাহাড় ধসে রাস্তা অবরুদ্ধ, হিল ভিডিপির তৎপরতায় যোগাযোগ পুনরুদ্ধার

বান্দরবানে পাহাড় ধসে রাস্তা অবরুদ্ধ, হিল ভিডিপির তৎপরতায় যোগাযোগ পুনরুদ্ধার

বান্দরবানে পাহাড় ধসে রাস্তা অবরুদ্ধ, হিল ভিডিপির তৎপরতায় যোগাযোগ পুনরুদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গতকাল সোমবার (৭ জুলাই) রাতের প্রবল বর্ষণে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের হামিদিয়াপাড়া গ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ৬ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা মাটি ও পাথরে ঢেকে পড়ে, ফলে স্থানীয়দের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি অনুধাবন করে আজ সকালে হিল ভিডিপি সদস্য মো. আলী হোসেনের নেতৃত্বে একদল হিল ভিডিপি সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা দীর্ঘ কয়েক ঘণ্টা কঠোর পরিশ্রমের মাধ্যমে পাহাড় ধসের মাটি ও পাথর সরিয়ে রাস্তা পুনরায় চলাচলের উপযোগী করে তোলেন।

এই সাহসিক ও মানবিক উদ্যোগ কেবল যোগাযোগ ব্যবস্থাই পুনরুদ্ধার করেনি, বরং পাহাড়ি জনপদে হিল ভিডিপি সদস্যদের জনসেবামূলক অঙ্গীকারকেই আবারও প্রমাণ করেছে। মো. আলী হোসেন ও তাঁর দলের তাৎক্ষণিক ও নির্ভীক ভূমিকায় স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হিল ভিডিপির মহাপরিচালক এই অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে হিল ভিডিপি সদস্যরা শুধু নিরাপত্তা কার্যক্রমেই নয়, প্রাকৃতিক দুর্যোগে জনসেবামূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed