‘জুলাইয়ের রক্তের উপর পা দিয়ে অন্তর্বতী সরকার ইউপিডিএফের সাথে বৈঠক করেছে’

‘জুলাইয়ের রক্তের উপর পা দিয়ে অন্তর্বতী সরকার ইউপিডিএফের সাথে বৈঠক করেছে’

‘জুলাইয়ের রক্তের উপর পা দিয়ে অন্তর্বতী সরকার ইউপিডিএফের সাথে বৈঠক করেছে’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আরোহন করা অন্তর্বতীকালীন সরকার জনগনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। জুলাইয়ের রক্তের উপর পা দিয়ে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের মতো চাঁদাবাজ-সন্ত্রাসীদের সাথে বৈঠক করেছে এই অন্তর্বতী সরকার।

সম্প্রতি রাজধানীর মিডফোর্ডের নির্মম হত্যাকাণ্ড, দেশব্যাপী চাঁদাবাজী, মামলা বাণিজ্য দখলদারীত্ব ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে দ্য রেড জুলাইয়ের পক্ষ হতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে এমন অভিযোগ করেন সংগঠনটির সদস্য সচিব জাহিদ হাসান।

শনিবার রাত ৮ টায় রেড জুলাই ও সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে শহরের চেঙ্গী স্কোয়ার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

প্রতিবাদ সমাবেশ থেকে, দেশব্যাপী রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজী, দখলবাজি ও মামলা বাণিজ্যের নিন্দা জানিয়ে অবিলম্বে মিডফোর্ড হত্যাকাণ্ড সহ সংগঠিত ঘটনার সুস্থ বিচারের দাবি জানান।

পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সংগঠনগুলোর লাগামহীন চাঁদাবাজী বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এতে দ্য রেড জুলাই খাগড়াছড়ির সদস্য সচিব জাহিদ হাসান অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

You may have missed