নৌবাহিনী প্রধানের সাথে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সাথে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সাথে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি রবিবার ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে নৌপ্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। মেজর জেনারেল হিলমি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পরে প্রতিনিধি দলকে নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ড নিয়ে ব্রিফিং দেওয়া হয়। এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল, মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তা, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

May be an image of 16 people and text

এর আগে মেজর জেনারেল হিলমি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সফরকালে তিনি সেনা ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া প্রতিনিধি দলটি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি এবং চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে।

চট্টগ্রাম সফরকালে মেজর জেনারেল হিলমি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম পোর্ট অথরিটির চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, তিন দিনের সফর শেষে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed