সাজেকের দুর্গম মোগলী পাড়ায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

সাজেকের দুর্গম মোগলী পাড়ায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

সাজেকের দুর্গম মোগলী পাড়ায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম ৩৬নং সাজেক ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদে বসবাসরত মানুষের জন্য চিকিৎসা সেবায় একমাত্র ভরসা হয়ে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার সাজেকের মোগলী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দিকনির্দেশনা এবং বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে মোগলী পাড়ায় পৌঁছে ব্যাটালিয়নের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করে।

ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম-এর নেতৃত্বে পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পে শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং মানসম্মত ওষুধ সরবরাহ করা হয়। দীর্ঘদিন ধরে চিকিৎসা বঞ্চিত এসব মানুষের জন্য বিজিবির এই উদ্যোগ তাৎক্ষণিক স্বস্তি ও আশার আলো হয়ে আসে।

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি কেবল সীমান্ত রক্ষায় নিয়োজিত নয়, দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সুস্থতা, কল্যাণ ও জীবনমান উন্নয়নেও সমানভাবে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যেখানে সাধারণ চিকিৎসা সেবা পৌঁছানো কঠিন, সেখানে বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোগলী পাড়ার এক বাসিন্দা জানান, দুর্গম এলাকা হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ছিল। বিজিবির এই উদ্যোগে তারা নতুন করে বাঁচার আশা পেয়েছেন। স্থানীয়রা বিজিবির মানবিক ভূমিকার জন্য সন্তোষ ও সাধুবাদ জানান।

প্রসঙ্গত, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সাজেক ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির আস্থা ও সুসম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।