বরিশালে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বরিশালে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বরিশালে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৮টা ৩০ ঘটিকায় ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগৈলঝাড়া আর্মি ক্যাম্প কর্তৃক আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন আগৈলঝাড়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসির আরাফাত। অভিযান চলাকালে সাজল ঘরামি (২০) নামে একজন মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে খুচরা পরিমাণে মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তল্লাশিকালে তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা, ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তীতে আগৈলঝাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফয়েজ আহমদ, পিএসসি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed