বাঘাইছড়িতে নির্বাচন নিরাপত্তা সমন্বয় সভা: সক্রিয় ভূমিকা নিচ্ছে ৫৪ বিজিবি

বাঘাইছড়িতে নির্বাচন নিরাপত্তা সমন্বয় সভা: সক্রিয় ভূমিকা নিচ্ছে ৫৪ বিজিবি

বাঘাইছড়িতে নির্বাচন নিরাপত্তা সমন্বয় সভা: সক্রিয় ভূমিকা নিচ্ছে ৫৪ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) আজ সকাল সাড়ে ১০টায় জোন সদরে একটি নিরাপত্তা সমন্বয় সভা করেছে।

সভার সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।

সভায় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমান, পিএডিসি মোঃ শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন) সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, বাঘাইছড়ি ও সাজেক থানার প্রতিনিধি, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগণ।

সভায় লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বাঘাইছড়ি উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ৫৪ বিজিবি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে, যাতে জনগণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

উল্লেখ্য, নির্বাচনকালীন সময়ে বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম ভোটারদের আস্থা ও অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।