সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো পুনর্গঠনে অগ্রগতি: বেতন কমিটি–২০২৫ এর চূড়ান্ত প্রতিবেদন জমা

সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো পুনর্গঠনে অগ্রগতি: বেতন কমিটি–২০২৫ এর চূড়ান্ত প্রতিবেদন জমা

সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো পুনর্গঠনে অগ্রগতি: বেতন কমিটি–২০২৫ এর চূড়ান্ত প্রতিবেদন জমা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বেতন ও ভাতাদি সংক্রান্ত বিষয় পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত সশস্ত্র বাহিনী বেতন কমিটি–২০২৫ তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুমোদনে গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান। এ সংক্রান্ত প্রজ্ঞাপন এর আগে জারি করা হয়।

বুধবার দুপুররে কমিটির পক্ষ থেকে মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নিকট আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী বেতন কমিটি–২০২৫ এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়। এ সময় কমিটির সভাপতি লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমানের সঙ্গে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদন গ্রহণকালে অর্থ উপদেষ্টা কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও শ্রমসাধ্য দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে গৃহীত এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

প্রসঙ্গত, সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব, জীবনযাত্রার ব্যয় ও আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সশস্ত্র বাহিনী বেতন কমিটি–২০২৫ গঠন করা হয়েছিল, যার চূড়ান্ত প্রতিবেদন নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed