ঢাকায় মিয়ানমারের নবনিযুক্ত সামরিক অ্যাটাশের সঙ্গে পিএসও’র সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক আলোচনা

ঢাকায় মিয়ানমারের নবনিযুক্ত সামরিক অ্যাটাশের সঙ্গে পিএসও’র সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক আলোচনা

ঢাকায় মিয়ানমারের নবনিযুক্ত সামরিক অ্যাটাশের সঙ্গে পিএসও’র সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক আলোচনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে নবনিযুক্ত সামরিক, নৌ ও বিমান অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল জৌ মান ফিও আজ ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ইস্যু আলোচনায় গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঢাকায় মিয়ানমারের নবনিযুক্ত সামরিক অ্যাটাশের সঙ্গে পিএসও’র সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক আলোচনা

এ সময় প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বাংলাদেশে সামরিক, নৌ ও বিমান অ্যাটাশে হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় ব্রিগেডিয়ার জেনারেল জৌ মান ফিওকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, তাঁর দায়িত্বকালে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাদার সহযোগিতা ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রতিরক্ষা ও কূটনৈতিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।