খাগড়াছড়িতে নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি বিজিবির, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

খাগড়াছড়িতে নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি বিজিবির, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

খাগড়াছড়িতে নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি বিজিবির, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে খাগড়াছড়িতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংVলাদেশ-বিজিবি। খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসন এবং ২৯৯ নং আসনের অংশবিশেষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) প্রশিক্ষণ ছাউনিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম।

বিজিবি সদর দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পর্যায়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে সক্রিয় থাকবে এবং নিয়মিত টহলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং প্রয়োজন অনুযায়ী গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।

তিনি আরও বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেক্টর কমান্ডার জানান, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তার সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করবে এবং নির্বাচনকে ঘিরে উদ্ভূত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবিরসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাহাড়ি ও সীমান্তবর্তী জেলা হওয়ায় খাগড়াছড়িতে নির্বাচনী নিরাপত্তা বরাবরই একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে, যার প্রেক্ষিতে এবারও বিজিবি বাড়তি সতর্কতা ও প্রস্তুতির মাধ্যমে দায়িত্ব পালনে মাঠে নামছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।