নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে সেনা প্রস্তুতি পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে সেনা প্রস্তুতি পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে সেনা প্রস্তুতি পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের লক্ষ্যে ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় স্টেডিয়াম, গুলিস্তান এলাকায় অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগরসহ বিভিন্ন বিভাগ ও জেলার অসামরিক প্রশাসনের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নির্বাচনে নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে সেনা প্রস্তুতি পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধানসেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা, সমন্বিত পরিকল্পনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সফরকালে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব আরও কার্যকরভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ বজায় রাখাই এ কার্যক্রমের মূল লক্ষ্য বলে সভায় উল্লেখ করা হয়।

নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে সেনা প্রস্তুতি পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তঃবাহিনী সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে অদ্যাবধি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, সকল বিভাগ ও জেলার অসামরিক প্রশাসন এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করে আসছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।