সেনাবাহিনী প্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধিদল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঘানার সাবেক রাষ্ট্রপতি ও কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সদস্য উইলিয়াম নানা আদো ডানকাও আকুফো আদোর নেতৃত্বে প্রতিনিধিদলটি এ সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৃহীত প্রস্তুতি ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অবহিত করা হয়।

সেনাপ্রধান কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, নির্বাচনকালীন সময়ে দেশব্যাপী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে বিদেশি পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচন পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *