মাটিরাঙ্গায় আসন্ন নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খানের নির্দেশনায় এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ার নেতৃত্ব দেন মেজর গাফফারুজ্জামান।
মহড়ার আগে জোনের দায়িত্বাধীন নির্বাচনী এলাকা মাটিরাঙ্গা পৌরসভা ও সদর ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করা হয়। পরবর্তীতে আলুটিলা বটতলী স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে মহড়া অনুষ্ঠিত হয়।
এই মহড়ায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ জাগিয়ে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং প্রয়োজনে দ্রুত সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, আসন্ন নির্বাচনকে ঘিরে মাটিরাঙ্গাসহ পুরো উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।