সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান আইএসপিআরের

সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান আইএসপিআরের

সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান আইএসপিআরের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি জাতীয় নির্বাচন নির্বাচন–সংক্রান্ত সংঘর্ষে কোনো প্রাণহানি ছাড়াই শেষ হয়েছে’ এমন একটি বক্তব্যকে উদ্ধৃত করে সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আইএসপিআরের পরিচালক এক বার্তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা ও সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি জাতীয় নির্বাচন নির্বাচন–সংক্রান্ত সংঘর্ষে কোনো প্রাণহানি ছাড়াই শেষ হয়েছে’ এই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ এ মূল্যায়নের সঙ্গে একমত হবেন বলে আমার বিশ্বাস।

বার্তায় তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বকে ‘সময়োপযোগী ও নির্ভরযোগ্য’ হিসেবে উল্লেখ করেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান নেতৃত্বের অধীনে সশস্ত্র বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং জনগণের আস্থা রক্ষায় সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, আইএসপিআর সব সময় নির্ভরযোগ্য ও প্রামাণ্য তথ্য সরবরাহের মাধ্যমে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *