ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করল বাংলাদেশ

ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করল বাংলাদেশ

ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করল বাংলাদেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বকেয়া আকাশসীমা ব্যবহারের ফি পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর ফলে সংস্থাটির বেশ কিছু অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের সময় ও দূরত্ব বেড়ে গেছে। এই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিকস টাইমস।

সূত্রের খবর অনুযায়ী, বকেয়া পাওনা আদায়ে ব্যর্থ হয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গৌহাটি এবং ইম্ফলের মতো গন্তব্যগুলোতে যাওয়ার জন্য স্পাইসজেটকে এখন অনেক ঘুরপথে চলাচল করতে হচ্ছে। এতে ফ্লাইটের সময় যেমন বাড়ছে, তেমনি জ্বালানি খরচও বৃদ্ধি পাচ্ছে।

বিষয়টি নিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ‘‘এটি একটি রুটিন বিষয় এবং আমরা দ্রুত সমাধানের জন্য কাজ করছি। আমাদের ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আমরা নিয়ম মেনেই সেবা প্রদান করছি।’’

স্পাইসজেট গত কয়েক মাস ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত সপ্তাহের রিপোর্টে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে এয়ারলাইন্সটি ২৬৯.২৭ কোটি রুপি লোকসান করেছে। বর্ধিত খরচ এবং এককালীন কিছু ব্যয়ের কারণে তাদের এই বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গন্তব্যগুলোতে স্পাইসজেটের বিমানগুলো বাংলাদেশের ওপর দিয়ে না গিয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *