বরকলের কিয়াংপাড়ায় ১৫৩ জনকে বিজিবির চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার বড়হরিণা ইউনিয়নের কিয়াংপাড়া এলাকার দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
আজ রবিবার ছোট হরিণা ব্যাটালিয়নের পক্ষ হতে কিয়াংপাড়া এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পাইনের আয়োজন করা হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পাইনে পরিচালনা করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান।

এসময় তিনি বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও দায়িত্ব মনে করে। ছোটহরিণার মত এমন দুর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি ব্যাটালিয়ন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের বিনামূল্যের চিকিৎসা সেবাসহ সাহায্যর্থে হাত বাড়িয়ে দিচ্ছে।
উক্ত মেডিক্যাল ক্যাম্পাইনে ১৫৩ অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিMediaয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।