বিজিবির অভিযানে বড়লেখা সীমান্তে বিপুল পরিমানে ভারতীয় চা পাতা, জিরা উদ্ধার

বিজিবির অভিযানে বড়লেখা সীমান্তে বিপুল পরিমানে ভারতীয় চা পাতা, জিরা উদ্ধার

বিজিবির অভিযানে বড়লেখা সীমান্তে বিপুল পরিমানে ভারতীয় চা পাতা, জিরা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানে ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার করেছে ৫২বিজিবি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্য রাতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিন ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের নিয়মিত অভিযানে এ সামগ্রী গুলো উদ্ধার করা হয়েছে।

৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আতাউর রহমান জানান, শনিবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ১০৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা ও ৯২ বোতল ভারতীয় ওয়াইন উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ভারত থেকে এনে তা মজুদ করছিল চুরাকারবারীরা। এ সময় বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌছালে এ সব মালামাল ফেলে তারা পালিয়ে যায়। পরে উল্লেখিত মালামাল উদ্ধার করে বিজিবির হেফাজতে রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিMediaয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।