বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি পদে পদায়ন ও রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি পদে পদায়ন ও রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি পদে পদায়ন ও রদবদল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীতে সাম্প্রতিক এক পদায়ন ও রদবদলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

আন্তঃবাহিনী সমন্বয়, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ পরিবর্তন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদায়ন অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।

একই সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে এনডিসির কমান্ড্যান্ট পদ থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।

এছাড়া মেজর জেনারেল মোর্শেদকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি পদ থেকে অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

মেজর জেনারেল হাকিমকে অ্যাডজুট্যান্ট জেনারেল পদ থেকে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট হিসেবে বদলি হয়েছেন।

অপরদিকে, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় (মোফা)-এ ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, মেজর জেনারেল হাসানকে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি পদ থেকে লগ এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল মোস্তাগাউস স্বাভাবিক অবসরে গিয়েছেন।

সেনাবাহিনীর নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদায়ন ও রদবদল কার্যকর হয়েছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *