গুইমারায় সেনাবাহিনীর বহুমুখী মানবিক কর্মসূচি, উপকৃত শতাধিক পরিবার

গুইমারায় সেনাবাহিনীর বহুমুখী মানবিক কর্মসূচি, উপকৃত শতাধিক পরিবার

গুইমারায় সেনাবাহিনীর বহুমুখী মানবিক কর্মসূচি, উপকৃত শতাধিক পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা এলাকায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ব্যাপক মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকদের উৎপাদন কার্যক্রমে সহায়তা দিতে দরিদ্র চাষিদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। এতে স্বল্প আয়ের কৃষকরা স্বল্প খরচে ফসলের পরিচর্যা করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা নির্বিঘ্নে রোজা পালন করতে পারেন। পাশাপাশি এলাকার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তরুণদের ক্রীড়ামুখী রাখতে দুটি স্পোর্টিং ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে এবং নারীদের ক্রীড়ায় সম্পৃক্ততার ইতিবাচক বার্তা দেয়।

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ

কইসঙ্গে স্থানীয় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চারটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এসব ক্যাম্পে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসমাইল সামস আজিজি।

তিনি বলেন, “সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে এ ধরনের বহুমুখী সহায়তা সাধারণ মানুষের মাঝে আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *