ভারতের আসামে পাঁচটি বিমানবন্দর নির্মানের প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে সমঝোতা স্মারক সই

ভারতের আসামে পাঁচটি বিমানবন্দর নির্মানের প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে সমঝোতা স্মারক সই

ভারতের আসামে পাঁচটি বিমানবন্দর নির্মানের প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে সমঝোতা স্মারক সই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আসাম রাজ্যে পাঁচটি প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) ও আসাম সরকার। রাজ্যের রাজধানী দিসপুরে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব সামির সিনহা ও এএআই চেয়ারম্যান বিপিন কুমার-এর উপস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত বিমানবন্দরগুলোর সম্ভাব্য অবস্থান হিসেবে মানাস ন্যাশনাল পার্ক অঞ্চল, উমরাংসো, মাজুলি, দিফু ও চরাইদেওকে চিহ্নিত করা হয়েছে। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষায় এসব স্থানে নতুন বিমানবন্দর নির্মাণের আর্থিক ও কারিগরি কার্যকারিতা যাচাই করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নতুন বিমানবন্দর স্থাপনের মাধ্যমে আসামে আঞ্চলিক আকাশপথ যোগাযোগ জোরদার হবে। পাশাপাশি পর্যটন খাতের প্রসার, বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি এবং সামগ্রিক অবকাঠামো উন্নয়নে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *