ইসরাইলের দখল করা ভূখণ্ডে ‘অগ্নিকুণ্ডের দ্বার’ উন্মুক্ত করার ঘোষণা আইআরজিসির

ইসরাইলের দখল করা ভূখণ্ডে ‘অগ্নিকুণ্ডের দ্বার’ উন্মুক্ত করার ঘোষণা আইআরজিসির

ইসরাইলের দখল করা ভূখণ্ডে ‘অগ্নিকুণ্ডের দ্বার’ উন্মুক্ত করার ঘোষণা আইআরজিসির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের দশম দফায় তেল আবিবে ইসরাইলি প্রশাসনের একটি সরকারি কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু এবং পূর্ব আল-কুদস (জেরুজালেম)-এ একটি স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পাশাপাশি জায়নিস্টদের দখলকৃত অন্যান্য স্থানেও হামলা চালানো হয়েছে।

আইআরজিসি’র জনসংযোগ বিভাগের বিবৃতি নম্বর ৯ অনুযায়ী, এ দফায় একাধিক খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা দখলকৃত ভূখণ্ডে ‘একটি বিশাল অগ্নিকুণ্ডের দ্বার উন্মুক্ত করেছে’ বলে দাবি করা হয়।

দখলকৃত ভূখণ্ডের বসতিস্থাপনকারীদের সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও সরকারি স্থাপনার নিকটবর্তী এলাকা থেকে অবিলম্বে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি।
 
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেল আবিবে ইসরাইলি প্রশাসনের সরকারি কমপ্লেক্স, হাইফায় সামরিক ও নিরাপত্তা কেন্দ্র এবং পূর্ব আল-কুদসের বিভিন্ন এলাকা ছিল দশম দফার হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে। 
 
এর আগে আইআরজিসি শত্রুপক্ষের ঘাঁটি ও দখলকৃত ভূখণ্ডে হামলা জোরদারের পরিকল্পনার কথা জানিয়ে সতর্ক করেছিল। তারা বলেছিল, ইসরাইলে ‘সাইরেনের শব্দ কখনও থামবে না’।
 
দখলকৃত ভূখণ্ডের অবৈধ বসতিস্থাপনকারীদের সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও সরকারি স্থাপনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অবিলম্বে দখলকৃত ভূখণ্ড ত্যাগ করার পরামর্শ দেয়া হয়েছে।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।