প্রেষণে রাষ্ট্রদূত হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর তিন কর্মকর্তা

প্রেষণে রাষ্ট্রদূত হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর তিন কর্মকর্তা

প্রেষণে রাষ্ট্রদূত হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর তিন কর্মকর্তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তিনজন সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করেছে সরকার।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

সেনা কর্মকর্তারা হলেন– সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।

সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করে সরকার। এসব রদবদলের ফলে এই তিন সেনা কর্মকর্তার জায়গায় নতুনদের দায়িত্ব দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।