চবিতে পিসিসিপি’র ইফতার মাহফিল, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার

চবিতে পিসিসিপি’র ইফতার মাহফিল, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার

চবিতে পিসিসিপি’র ইফতার মাহফিল, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী, সাবেক সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।

চবিতে পিসিসিপি’র ইফতার মাহফিল, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা তানভীরুল ইসলাম ও মেহেরান গাজী রুবেলসহ সংগঠনের অন্যান্য সাবেক সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. তারেক মনোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাসুদ। শুরুতে সংগঠনের সদস্য হারুনুল ইসলাম রিফাত পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

চবিতে পিসিসিপি’র ইফতার মাহফিল, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার

প্রধান বক্তার বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন–এর বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী যে ধরনের ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য নানা ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

চবিতে পিসিসিপি’র ইফতার মাহফিল, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ধারণ করে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।