নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরানের সাথে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমে নেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (৮ মার্চ) ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানান।

তিনি বলেন, ‘পারস্পরিক’ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধ অবসানের সিদ্ধান্ত নেবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় এটি পারস্পরিক… কিছুটা হলেও। আমরা কথা বলছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেয়া হবে।’

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু যদি নেতৃত্বে না থাকতেন, তবে ইরান এতক্ষণে ইসরাইলকে ধ্বংস করে দিত। তিনি বলেন, ‘ইরান ইসরাইল এবং এর চারপাশের সবকিছু ধ্বংস করতে চেয়েছিল।

যুক্তরাষ্ট্র ইরানে হামলা বন্ধ করলেও ইসরাইল তেহরানে হামলা চালিয়ে যেতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প এমন সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প। তবে তিনি বলেন, এ ধরনের কোনো পরিস্থিতির প্রয়োজন পড়বে বলে তিনি মনে করেন না।

ইরান যুদ্ধ কতদিন চলতে পারে সেটার সময়সীমা নিয়ে ট্রাম্প নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট শুক্রবার বলেছেন, ওয়াশিংটন আশা করছে এ যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হবে।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের এই বক্তব্যকে মধ্যপ্রাচ্য সংকটে ইসরাইলের ওপর ওয়াশিংটনের প্রভাব এবং একই সঙ্গে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন। ট্রাম্প বারবার উল্লেখ করেছেন, বর্তমান সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব হয়েছে।

একই সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি শুধু বলেন, ‘দেখা যাক কী হয়’।

এর আগে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা তার (ট্রাম্পের) ‘অনুমোদন’ ছাড়া বেশি দিন টিকতে পারবেন না। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, ‘তাকে ইরানের নতুন নেতা নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তা না হলে তিনি (নতুন নেতা) বেশি দিন টিকতে পারবেন না।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed