মোসাদের কাছে তথ্য পাচারের সন্দেহে বাহরাইনে ভারতীয় প্রকৌশলী গ্রেপ্তার

মোসাদের কাছে তথ্য পাচারের সন্দেহে বাহরাইনে ভারতীয় প্রকৌশলী গ্রেপ্তার

মোসাদের কাছে তথ্য পাচারের সন্দেহে বাহরাইনে ভারতীয় প্রকৌশলী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের সন্দেহে বাহরাইনে এক ভারতীয় টেলিযোগাযোগ প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা নেটওয়ার্ক জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই ভারতীয় প্রকৌশলীর নাম নীতিন মোহন। বাহরাইনের গোয়েন্দা সংস্থার অভিযোগ, তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে দেশটির গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনার ভূ-স্থানিক তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করে পাঠিয়েছেন।

তদন্তকারীরা মনে করছেন, সন্দেহভাজন ব্যক্তি যে তথ্য ও উপকরণ সরবরাহ করেছেন, তাতে বিভিন্ন স্থাপনার ছবি এবং কার্যক্রমসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এসব তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে সংশ্লিষ্ট স্থানের বিশ্লেষণ ও সম্ভাব্য লক্ষ্য নির্ধারণে সহায়তা করতে পারে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। বিশেষ করে কোন কোন স্থানের তথ্য পাচার করা হয়েছে এবং কী পরিমাণ তথ্য আদান-প্রদান হয়েছে সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ গুপ্তচরবৃত্তির ঘটনায় আরও তথ্য-উপাত্ত সামনে আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed